শিশুদের সুন্দর সুন্দর নামের তালিকা

শিশুদের সুন্দর সুন্দর নামের তালিকা

Annapurna - অন্নপূর্ণা - দেবী পার্বতী
Ankita -অংকিতা- কৃপাময় / মিষ্টি, পরম দয়ালু...
Ayushi - আয়ুশি- পূর্ণিমা, দীর্ঘ জীবন...
Behula -বেহুলা- নিখুঁত মহিলার
Silvana-সিলভানা- ল্যাটিন আমেেরিকা উচ্চবংশজাত (আভিজাত্য)...
Susana -সুশানা - জলপদ্ম
Lakshmishree - লক্ষ্মীশ্রী - যার ভাগ্যবান হয়...
Medha -মেধা- বুদ্ধিমতী সরস্বতী
Nabha -নাভা- স্বর্গ
Nandana -নানন্দা- কন্যা.
Neerja- নীর্জা- লোটাস পুষ্প
Pragya - প্রজ্ঞা- দু: সাহস
Preksha -প্রেক্ষা -দেবী লক্ষ্মী
অ

    অংশুমত (अंशुमत): মহারথ যোদ্ধা।
    অকম্পন (अकम्‍पन): আক্ষরিক অর্থে অজেয়, হনুমানের হস্তে পরাজিত এক রাক্ষস।
    অক্বিলা (अक्‍विला): বিষ্ণুর বাহন গরুড়।
    অক্ষয়পাত্র (अक्षयपत्र): সূর্য যুধিষ্ঠিরকে এই পাত্র দান করেছিলেন। এই পাত্রের বৈশিষ্ট্য হল যে, এটি কখনই খাদ্যশূন্য অবস্থায় থাকত না।
    অগস্ত্য (अगस्त्य): মহান ঋষি। পাণ্ডবেরা বনবাসকালে তাঁর জীবনকাহিনি শ্রবণ করেন। তাঁর স্ত্রী লোপামুদ্রাও বিশিষ্ট ঋষী ছিলেন।
    অগ্নি (अग्‍नि): হিন্দু আগুনের দেবতা।[১]
    অগ্নিহোত্র (अग्निहोत्र): অগ্নিযজ্ঞ।
    অঘাসুর (अघासुर): কৃষ্ণবধের নিমিত্ত কংস প্রেরিত দৈত্য।
    অঙ্গ (अंग): ম্লেচ্ছ রাজ্য, কৌরবদের সমর্থক।
    অঙ্গদ (अंगद): বানর দলপতি, বালীর পুত্র।
    অচ্যূত (अचुत): কৃষ্ণের অপর নাম।
    অজসত (अजसत): এক রাজপুত্র যিনি বুদ্ধকে হত্যা করার জন্য দেবদত্তের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।
    অজাতশত্রু (अजातशत्रु): যাঁর কোনো শত্রু নেই; যুধিষ্ঠিরের অভিধা।
    অঞ্জনা (अंजना): হনুমানের মা।
    অঞ্জলিকা (अंजलिका): অর্জুনের শ্রেষ্ঠ তীর, যেটির সাহায্যে তিনি কর্ণবধ করেছিলেন।
    অদিতি (अदिति): আকাশ, চৈতন্য, অতীত, ভবিষ্যৎ ও উর্বরতার দেবী।
    অদ্বৈত বেদান্ত (अद्वैत वेदान्त): হিন্দু দর্শনের একটি শাখা। এই শাখা একেশ্বরবাদী এবং আত্ম ও ব্রহ্মের অভিন্নতার প্রবক্তা।
    অধিরথ (अधिरथ): কর্ণের পালক-পিতা।
    অনন্ত (अनन्‍त): অনন্ত হতে পারে ১. পৌরাণিক সহস্র মস্তকবিশিষ্ট নাগ; ২. কাত্যায়ন সূত্রের লেখক ও টীকাকারের নাম; ৩. রাজস্থানের অধুনা শেখাওয়াতি অঞ্চলের প্রাচীন নাম।
    অনিরুদ্ধ (अनिरुद्ध): প্রদ্যুম্নের পুত্র এবং চারুমতী ও ঊষার স্বামী।
    অনূসুয়া (अनुसूया): সতী অনূসুয়া ছিলেন মহর্ষি অত্রির স্ত্রী ও দত্তাত্রেয়ের মা। পশ্চিম ভারতীয় হিন্দুদের মতে এই দত্তাত্রেয় হলেন ব্রহ্মা, বিষ্ণু ও শিবের একক অবতার।
    অন্ধক (अंधक): শিবের দৈত্যপুত্র। তিনি শিবের স্বেদবিন্দু থেকে জন্মগ্রহণ করেন। অন্ধক জন্মান্ধ ছিলেন। জন্মের পর অপুত্রক হিরণ্যাক্ষের উপর তাঁকে লালনপালন করার ভার ন্যস্ত হয়। পরে অন্ধক হিরণ্যাক্ষের রাজ্যের রাজা হন।
    অপ্সরা (अपसरा): স্বর্গের রাজসভার নর্তকী।
    অবতার (अवतार): বিশেষ উদ্দেশ্য সাধনে মর্ত্যে অবতীর্ণ দেবতাদের (বিশেষত বিষ্ণুর) বিশেষ সত্ত্বা।
    অভিমন্যু (अभिमन्यु): অর্জুন ও সুভদ্রার পুত্র। তিনি বিরাট রাজার কন্যা উত্তরাকে বিবাহ করেছিলেন।
    অমরকণ্টক (अमरकंटक): ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থ। এখানে বিন্ধ্য, সাতপুরা ও মহাকাল ত্রিভূজাকারে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। নর্মদা, শোন ও জোহিলা নদীর উৎপত্তিস্থলও অমরকণ্টক।
    অমরাবতী (अमरावती): স্বর্গের রাজধানী, ইন্দ্রের শহর।
    অমৃত (अमृत): দেবতাদের পানীয়, যা পান করলে পানকারী অমরত্ব লাভ করেন।
    অম্বা (अम्‍बा), অম্বিকা (अम्‍बिका), অম্বালিকা (अम्‍बालिका): কাশীরাজের তিন কন্যা। জ্যেষ্ঠা কন্যা অম্বা রাজা শাল্বের প্রেমিকা ছিলেন।
    অযোধ্যা (अयोध्या): কোশল রাজ্যের রাজধানী।
    অরণি (अरणि): আগুন জ্বালাবার উপকরণ একপ্রকার জোড়াকাঠ।
    অরুন্ধতী (अरुंधति): বশিষ্ঠের স্ত্রী, কর্দম প্রজাপতি ও তাঁর পত্নী দেবাহুতির নয় কন্যার অন্যতমা।
    অর্থ (अर्थ): সম্পদ, চার পুরুষার্থের অন্যতম।
    অর্জুন (अर्जुन): তৃতীয় পাণ্ডব।
    অলম্বস (अलम्‍बस): এক রাক্ষস। তিনি দুর্যোধনের বন্ধু ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদানও করেন। কিন্তু সাত্যকি তাঁকে পালিয়ে যেতে বাধ্য করেন।
    অলর (अलर) : বিশিষ্ট যোগী, বুদ্ধ তাঁর সন্ধান করেছিলেন।
    অষ্টবক্র (अष्‍टवक्र): পৌরাণিক ঋষি, কৈশোরেই সর্বশাস্ত্রজ্ঞ হয়ে ওঠেন।
    অষ্টলক্ষ্মী: দেবী লক্ষ্মীর আটটি বিশেষ রূপ যা সম্পদের আটটি উৎসের প্রতীক।
    অশ্বত্থামা (अश्‍वत्‍थामां): দ্রোণের পুত্র ও কৌরবপক্ষের শেষ সেনাপতি, তিনি অশ্বের ন্যায় শক্তিশালী ছিলেন।
    অশ্বপতি (अश्‍वपति): ভরত ও শত্রুঘ্নের মামা।
    অশ্বমেধ (अश्‍वमेध): একটি বিশেষ যজ্ঞ যাতে অশ্ব বলি দেওয়া হত।
    অশ্বসেন (अश्‍वसेन): কর্ণের পাঁচটি শক্তিশালী বাণ।
    অশ্বিনীকুমার (अश्‍विन): স্বর্গের দুই যমজ দেবতা এবং স্বর্গের চিকিৎসক |
    অসমঞ্জ (असमंज): সগর রাজার পুত্র।
    অসিত (असित): প্রসিদ্ধ ঋষি যিনি পাশাখেলার কুফল সম্পর্কে সকলকে অবহিত করেন।
    অস্ত্র (अस्त्र): মন্ত্রোচ্চারণের পর নিক্ষেপিত অস্ত্র।
    অস্মক (अस्मक): কৌরব যোদ্ধা যিনি অভিমন্যুকে আক্রমণ করেন
    অহংকার (अहंकार): আত্মম্ভরিতার সংস্কৃত প্রতিশব্দ। ব্যক্তির আমিত্ব বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা হয়।
    অহি (अहि): আক্ষরিক অর্থে "সাপ", বেদে বৃত্রকে অহি নামে অভিহিত করা হয়েছে। ইনি জরথুস্ত্রীয় পুরাণের আজহি দাহাকার সমতুল্য। কিংবদন্তি অনুযায়ী, তাঁর তিনটি মাথা ছিল।
    অহিংসা (अहिंसा): অহিংসা ও সকল জীবের প্রতি শ্রদ্ধাবোধ-সংক্রান্ত একটি ধর্মীয় ধারণা।

Related Post

Previous
Next Post »