গণিতের সংখ্যা বিভাজ্যতার কিছু সংক্ষিপ্ত নিয়ম

গণিতের সংখ্যা বিভাজ্যতার কিছু সংক্ষিপ্ত নিয়ম

১ / কোন সংখ্যা ৩ দিয়ে বিভাজ্য হবে যদি এর ডিজিটগুলোর যোগফল ৩ দিয়ে বিভাজ্য হয়। যেমনঃ ৫৩৪৬২৩১ এর ডিজিটগুলোর যোগফল ৫+৩+৪+৬+২+৩+১=২৪ , যা ৩ দিয়ে বিভাজ্য। সুতরাং ৫৩৪৬২৩১ ও ৩ দিয়ে বিভাজ্য।
২ / কোন সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ ২ ডিজিট দিয়ে গঠিত সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য হয়। যেমনঃ ৪২৮৬২১৬ সংখ্যাটি ৪ দিয়ে বিভাজ্য। কারণ শেষ দুটি ডিজিট দিয়ে গঠিত সংখ্যা ১৬, ৪ দিয়ে বিভাজ্য।
৫৩৪৬২৩১
৩ / কোন সংখ্যা ২ দিয়ে বিভাজ্য হবে যদি এর শেষ ডিজিটটি জোড় হয়। (এটা প্রায় সবাই জানে)
৪ / কোন সংখ্যা ৬ দিয়ে বিভাজ্য হবে যদি এটি ৩ আর ২ দ্বারা বিভাজ্য হয় (৩ আর ২ এর জন্য উপরের নিয়মের মাধ্যমে চেক করা যেতে পারে।)
৫ / কোন সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ ৩ ডিজিট দিয়ে গঠিত সংখ্যা ৮ দিয়ে বিভাজ্য হয়। যেমনঃ ৩৪২১৬৯৪২৪ সংখ্যাটি ৮ দিয়ে বিভাজ্য। কারণ শেষ তিনটি ডিজিট দিয়ে গঠিত সংখ্যা ৪২৪, যা ৮ দিয়ে বিভাজ্য।

৬ / কোন সংখ্যা ৯ দিয়ে বিভাজ্য হবে যদি এর ডিজিটগুলোর যোগফল ৯দিয়ে বিভাজ্য হয়। যেমনঃ ২৪৩০৯১৮৬৩ এর ডিজিটগুলোর যোগফল ২+৪+৩+০+৯+১+৮+৬+৩=৩৬ , যা ৯ দিয়ে বিভাজ্য। সুতরাং ২৪৩০৯১৮৬৩ ও ৯ দিয়ে বিভাজ্য।

Related Post

Previous
Next Post »